Pioneers of Print
May 1 - 23 2026


ছাপাই ছবির পথিকৃৎ
আমাদের আধুনিক শিল্পচর্চার শুরুর পর্বে - ছাপচিত্রের বিভিন্ন শাখায়, ৪ পথিকৃৎ শিল্পীর অবদান স্মরণ করেই এই প্রদর্শনী। যদিও আয়োজনটি অসম্পূর্ণ। শিল্পীদের ভাবনা, আঙ্গিক, মাধ্যম, বিষয়, দক্ষতা, নান্দনিকতা, সময় বিবেচনা, আন্তর্জাতিক ও স্থানিক শিল্প-ইতিহাসের প্রেক্ষাপটে বিচার-বিশ্লেষণে গবেষণার দাবি রাখে। জাতীয় পর্যায়ে গুরুত্ব বিবেচনায় শিল্প সংগ্রহ, তথ্য, দলিল সংরক্ষণের ঐতিহ্য নেই বললেই চলে। যা গবেষণার জন্য মূল প্রতিবন্ধকতা ।
কলাকেন্দ্রের এ আয়োজন, তরুণ গবেষকদের উৎসাহিত করবে, ইতিহাস সচেতনতায় নবীন শিল্পীদের সাহসী, আস্থাবান ও সৃজনশীল হতে সহায়ক হবে। জাতীয় ও ব্যক্তি সংগ্রাহকদের উৎসাহিত করবে আশা করি।
শিল্পী - পরিবার ও ব্যক্তি সংগ্রাহকদের সহযোগিতায় এই আয়োজন। সবাইকে ধন্যবাদ।
ওয়াকিলুর রহমান
কলাকেন্দ্র


