Sumon Barman - Inflow

14 - 31 August 2026

কিউরেটরের বক্তব্য

প্রকৃতি ও মানুষের অস্তিত্বের ভাবনায় রূপ সুমন বর্মনের ভাস্কর্য। জল ও বালুর প্রবাহমানতায় যে জীবন—“কূল নাই, কিনার নাই”—তারই ভাব, আবেগ ও ধ্যানের রূপ অনুসন্ধান করেন তিনি।

ভাস্কর্যের মূল উপাদান জৈ‌বিক বৃক্ষ, কাঠ জ‌লে ভা‌সে জলযানে ব্যবহৃত। হ্রাস প্রক্রিয়ায়, আঘাতে, শব্দে, পূর্ণ মন-সংযোগে ধীর প্রক্রিয়ায় নির্মিত। স্থির, অন্তর্মুখি, উৎসুক মনুষ্য শরীর সাদৃশ আকৃতিগুলি জল নকশায় আচ্ছাদিত, অসমতল, প্রবাহমান, গতিশীল জলজ শরীর, প্রকৃতির অংশ হয়ে উঠে।

আত্মপরিচয়ের ভাবনায় আত্মউপলব্ধির অন্বেষণে সুমনের ভাস্কর্যগুলো আত্মবিশ্বাসী উপস্থিতি তৈরি করে। ঐতিহ্য ও পরম্পরায় স্থানিক অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা সমকালীন নান্দনিকতায় উজ্জ্বল হয়ে ওঠে। কলাকেন্দ্রে তার দ্বিতীয় একক প্রদর্শনীতে এই ভাস্কর্যসমূহ দর্শকের সামনে নতুন অভিজ্ঞতা এনে দিবে।

-ওয়াকিলুর রহমান

শিল্পীর বক্তব্য

শুরু থেকে বর্তমান অবধি নানাবিধ বিষয়ে অর্জিত দক্ষতা, অভিজ্ঞতা, উপায়, চিন্তা-চেতনা প্রভৃতির সংমিশ্রণে ভূত-ভবিষ্যতের মধ্যে স্বরূপ নিহিত। এরই প্রতিনিয়ত ক্রিয়া-প্রতিক্রিয়ার আবর্তন,পরিবর্তন,পরিবর্ধন ও পরিমার্জন ইত্যাদির তীব্র আকাঙ্খাই মূর্ত ভাস্কর্য সাধনার উপাদান। ভাস্কর্য নির্মানে সহজ-সাবলীল, স্বভাবজাত বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা বহমান স্রোতধারার মতই চলমান প্রয়াস।

-সুমন বর্মন

Kalakendra
Visual Art Space
Dhaka, Bangladesh

© 2026 Kalakendra. All Rights Reserved.